×
Embassy of Bangladesh,Italy

Highlight

প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নির্ভরশীল সনদপত্র,
Dependent Certificate পাওয়ার জন্য,

  • যেসকল কাগজাদি দাখিল করতে হবেঃ
  • মূল Valid পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি
  • পৌরসভা/ সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত, আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত এবং এপোস্টিল করা পারিবারিক বিবরণীর সনদপত্র ও তার ফটোকপি
    অথবা
  • পরিবারের প্রত্যেক সদস্যের জন্মনিবন্ধন সনদ এর ফটোকপি
    অথবা
  • পরিবারের প্রত্যেক সদস্যের ই-পাসপোর্ট/ মেশিন রিডেবল পাসপোর্টের ফটোকপি, অথবা
  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

আবেদনকারীকে সশরীরে উপস্থিত থাকতে হবে।

Download “Dependent Certificate” Dependent-Certificate.pdf – Scaricato 127 volte – 185,21 KB

প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, নির্ভরশীল সনদপত্র ছাত্র-ছাত্রীদের জন্য,

Dependent Certificate (for students) পাওয়ার জন্য

  • যেসকল কাগজাদি দাখিল করতে হবেঃ
  • মূল Valid পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি
  • নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে পিতা/মাতা কর্তৃক প্রদত্ত, আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত এবং এপস্টিল করা পারিবারিক বার্ষিক আয় উল্লেখিত এফিডেফিট এর মূল কপি ও ফটোকপি
    অথবা
  • পরিবারের প্রত্যেক সদস্যের জন্মনিবন্ধন সনদ এর ফটোকপি
    অথবা
  • পরিবারের প্রত্যেক সদস্যের মেশিন রিডেবল/ ই-পাসপোর্টের ফটোকপি,
    অথবা
  • জাতীয় পরিচয়পত্রের কপি

আবেদনকারীকে সশরীরে উপস্থিত থাকতে হবে।

প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ইতালিয়ান ভাষায় জন্মসনদ,
Birth Certificate in Italian Language,

  • পাওয়ার জন্য যে সকল কাগজাদি দাখিল করতে হবেঃ
  • মূল Valid পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি|
  • মূল জন্মনিবন্ধন সনদপত্র এর ফটোকপি/ অনলাইন ভেরিফিকেশন কপি|
  • আবেদনকারী (প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবক)-কে সশরীরে উপস্থিত থাকতে হবে।

প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মৃত্যু নিবন্ধন সনদ
Death Registration Certificate

  • পাওয়ার জন্য যেসকল কাগজাদি দাখিল করতে হবেঃ
  • অন-লাইনে (https://bdris.gov.bd/dr/applic ation) ফর্ম পূরণ করতে হবে কমুনে/হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট আনতে হবে
  • মৃত ব্যক্তির পক্ষে একজন (আত্মীয়) আবেদন করা সঙ্গত হবে।

প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিবাহ বিচ্ছেদের সনদপত্র,
Divorce Certificate

  • পাওয়ার জন্য যেসকল কাগজাদি দাখিল করতে হবেঃ
  • আবেদনকারীর মূল Valid পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি
  • স্বামী/ স্ত্রীর পাসপোর্ট/জাতীয় পরিচয় পত্রের কপি
  • নিকাহ রেজিষ্ট্রি অফিস কর্তৃক প্রদত্ত, আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত এবং এপোস্টিল করা তালাকনামার কপি (ইংরেজি/বাংলা) এবং তার ফটোকপি

আবেদনকারীকে সশরীরে উপস্থিত থাকতে হবে।

প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা সনদ
Education Certificate

  • পাওয়ার জন্য যে সকল কাগজাদি দাখিল করতে হবেঃ
  • মূল Valid পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি
  • শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা কর্তৃক সত্যায়িত এবং এপোস্টিল করা স্কুল/ এসএসসি/ এইচএসসি/ উচ্চতর শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, এডমিট কার্ড এবং ফটোকপি

আবেদনকারী (প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবক)-কে সশরীরে উপস্থিত থাকতে হবে।

প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আয়ের সনদ
Income Certificate

  • পাওয়ার জন্য যেসকল কাগজাদি দাখিল করতে হবেঃ
  • মূল Vaild পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি
  • ইতালিয়ান বার্ষিক আয় প্রদানের মূল সনদ (কুদ/ রেদ্দিতো/ উনিকো/ তেলেমাতিকো)

আবেদনকারীকে সশরীরে উপস্থিত থাকতে হবে।

প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হারানো পাসপোর্ট সনদ,
Lost Passport Certificate

  • পাওয়ার জন্য যেসকল কাগজাদি দাখিল করতে হবেঃ
  • পূর্বতন সকল মূল পাসপোর্ট এবং ফটোকপি (ই-পাসপোর্ট/ মেশিন রিডেবল পাসপোর্টের ছবির ১ পৃষ্ঠা এবং হাতে লেখা পাসপোর্টের ১ থেকে ৯ নম্বর পৃষ্ঠা পর্যন্ত)
  • হারিয়ে যাওয়া পাসপোর্টের বিপরীতে পুলিশ কর্তৃক প্রদত্ত D (DENUNCIA) মূল ফটোকপি

আবেদনকারীকে সশরীরে উপস্থিত থাকতে হবে।

প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,বিবাহের সনদপত্র

Marriage Certificate

  • পাওয়ার জন্য যেসকল কাগজাদি দাখিল করতে হবেঃ
  • মূল Valid পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি
  • স্বামী/স্ত্রীর পাসপোর্ট/জাতীয় পরিচয় পত্রের কপি
  • নিকাহ রেজিষ্ট্রি অফিস কর্তৃক প্রদত্ত, আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত এবং এপোস্টিল করা নিকাহনামার কপি (ইংরেজি/বাংলা) এবং এর ফটোকপি

আবেদনকারীকে সশরীরে উপস্থিত থাকতে হবে।

প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয়তা সনদ
Nationality Certificate

  • পাওয়ার জন্য যেসকল কাগজাদি দাখিল করতে হবেঃ
  • মূল পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি
  • সাম্প্রতিক সময়ে তোলা এক কপি রঙ্গিন ছবি (পাসপোর্ট সাইজ)

আবেদনকারীকে সশরীরে উপস্থিত থাকতে হবে।

প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নো ভিসা রিকয়ার্ড সীল
No Visa Required

  • পাওয়ার জন্য যেসকল কাগজাদি দাখিল করতে হবেঃ
  • অনলাইনে পূরণকৃত ভিসা ফর্ম (ফর্মে নির্ধারিত ফর্মাটের ছবি আপলোড থাকতে হবে)
  • এক কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি
  • বাংলাদেশি বৈধ পাসপোর্ট, পিতা-মাতার বৈধ পাসপোর্ট এর ফটোকপি, জন্মনিবন্ধন অথবা এন আই ডি,

আবেদনকারী/অভিভাবককে সশরীরে উপস্থিত থাকতে হবে।

প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

No-income Certificate

(To appoint an Italian lawyer)

  • পাওয়ার জন্য যেসকল কাগজাদি দাখিল করতে হবেঃ
  • মূল Valid পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি
  • নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে পিতা/মাতা কর্তৃক প্রদত্ত, আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত এবং এপস্টিল করা পারিবারিক বার্ষিক আয় উল্লেখিত এফিডেফিট এর মূল কপি ও ফটোকপি
    অথবা
  • পরিবারের প্রত্যেক সদস্যের জন্মনিবন্ধন সনদ এর ফটোকপি অথবা পরিবারের প্রত্যেক সদস্যের মেশিন
    রিডেবল/ ই-পাসপোর্টের ফটোকপি,
    অথবা
  • জাতীয় পরিচয়পত্রের কপি

আবেদনকারীকে সশরীরে উপস্থিত থাকতে হবে।

প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আম-মোক্তার নামা
Power of Attorney

  • পাওয়ার জন্য যেসকল কাগজাদি দাখিল করতে হবেঃ
  • লিখিত আম-মোক্তারনামায় ক্ষমতা অর্পণকারী/ অর্পণকারীগণের ও ক্ষমতা গ্রহনকারী/গ্রহনকারীগণের নাম, জন্ম তারিখ, ডকুমেন্ট নম্বরসহ পূর্ণ বিবরণ
  • ক্ষমতা অর্পণকারী/ অর্পণকারীগণের ক্ষমতা গ্রহনকারী/গ্রহনকারীগণের প্রত্যেকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
  • ক্ষমতা অর্পণকারী/ অর্পণকারীগণের মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্ট ও ক্ষমতা গ্রহণকারী/গ্রহনকারীগণের পাসপোর্ট/
  • জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ,

ক্ষমতা অর্পণকারী/ অর্পণকারীগণ সবাইকে সশরীরে উপস্থিত থাকতে হবে।

প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একই ব্যক্তি সনদ,

Same Person Certificate

  • পাওয়ার জন্য যেসকল কাগজাদি দাখিল করতে হবেঃ
  • মূল Valid পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি
  • ইতালিয়ান ডকুমেন্ট যেখানে ভুল নাম/ স্থান দেওয়া আছে তার ফটোকপি

আবেদনকারীকে সশরীরে উপস্থিত থাকতে হবে।

প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,টেলিফোনে বিবাহের সনদপত্র

Telephonic Marriage Certificate

  • পাওয়ার জন্য যেসকল কাগজাদি দাখিল করতে হবেঃ
  • আবেদনকারীর মূল Valid পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি এবং দেশে অবস্থানরত তাঁর স্বামী/স্ত্রীর পাসপোর্ট/এনআইডি ফটোকপি
  • নিকাহ রেজিষ্ট্রি অফিস কর্তৃক প্রদত্ত, আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত এবং এপোস্টিল করা মূল (টেলিফোনে বিবাহের উল্লেখসহ) নিকাহনামার কপি এবং ফটোকপি
  • উভয় পক্ষের সাক্ষীর পাসপোর্ট, La Carta di Identitá এবং Permesso Di
    Soggiorno-এর ফটোকপি
  • বিবাহ রেজিষ্ট্রির সময় ইতালিতে যে স্থানে বিবাহ সম্পন্ন হয়েছে তার ঠিকানা এবং ইতালিতে যে টেলিফোনে বিবাহ সম্পন্ন হয়েছে তার টেলিফোন নম্বর

আবেদনকারীকে সশরীরে উপস্থিত থাকতে হবে।

প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,অবিবাহিত সনদপত্র

Unmarried Certificate

  • পাওয়ার জন্য যেসকল কাগজাদি দাখিল করতে হবেঃ
  • মূল Valid পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি
  • আবেদনকারীর নিজ জেলার জেলা প্রশাসক কর্তৃক অবিবাহিত মর্মে প্রদত্ত সনদ আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা কর্তৃক সত্যায়িত এবং এপোস্টিল করা মূল কপি/ ফটোকপি

বিশেষ দ্রষ্টব্যঃ

সনদ প্রদানের তারিখ হতে ৬ মাসের মধ্যে কনস্যুলেট জেনারেলে আবেদন করতে হবে

আবেদনকারীকে সশরীরে উপস্থিত থাকতে হবে।

প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভ্যাক্সিনেশন সনদ
Vaccination Certificate

  • পাওয়ার জন্য যেসকল কাগজাদি দাখিল করতে হবেঃ
  • মূল Valid পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি
  • বাংলাদেশে প্রদানকৃত টিকার তারিখ উল্লেখিত স্বাক্ষরিত বই ও তার ফটোকপি

আবেদনকারী (অথবা প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবক)-কে সশরীরে উপস্থিত থাকতে হবে।

প্রজাতন্ত্রী বাংলাদেশ পারিবারিক সনদপত্র

Family Certificate 

  • পাওয়ার জন্য যে সকল কাগজাদি দাখিল করতে হবেঃ
  • মূল বৈধ পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি
  • নিকাহ রেজিষ্ট্রি অফিস কর্তৃক প্রদত্ত, আইন মন্ত্ৰণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা কর্তৃক সত্যায়িত এবং এপোস্টিল করা নিকাহনামার কপি (ইংরেজি/বাংলা)
  • পরিবারের প্রত্যেক সদস্যের জন্মনিবন্ধন সনদ এর ফটোকপি, অথবা পরিবারের প্রত্যেক সদস্যের ই-পাসপোর্ট/ মেশিন রিডেবল পাসপোর্টের ফটোকপি

আবেদনকারীকে সশরীরে উপস্থিত থাকতে হবে।

প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পাসপোর্টের ফটোকপি সত্যায়ন
Attestation of photocopy of Passport

  • পাওয়ার জন্য যেসকল কাগজাদি দাখিল করতে হবেঃ
  • মূল valid পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি

আবেদনকারীকে সশরীরে উপস্থিত থাকতে হবে।

প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পাসপোর্ট সংগ্রহ
Collection of passport

  • এর জন্য যেসকল কাগজাদি দাখিল করতে হবেঃ
  • রশিদ বই এর গ্রাহক কপি
  • এনরোলমেন্ট স্লিপ এর কপি/পুরাতন পাসপোর্ট এর কপি
  • পূর্বের মূল পাসপোর্ট
  • নবজাতকের প্রথম পাসপোর্ট এর ক্ষেত্রে জন্মনিবন্ধন এর কপি
  • আগের পাসপোর্ট হারানো গেলে হারানো সংক্রান্ত পুলিশ রিপোর্ট এর কপি
  • পাসপোর্ট সংগ্রহের জন্য আবেদনকারীকে এবং অপ্রাপ্তবয়স্ক শিশুদের ক্ষেত্রে পিতা/মাতাকে সশরীরে উপস্থিত থাকতে হবে।

 

For passport appointment

পাসপোর্ট এর এপয়েন্টমেন্টের এর জন্য কি করতে হবে

  • এপয়েন্টমেন্ট নিতে নিম্নবর্ণিত পদ্ধতি অনুসরণ করতে হবেঃ
  • কনস্যুলেটে নতুন পাসপোর্টের আবেদন জমা দেওয়ার জন্য https://passport.bcgmilan.it/ লিংক থেকে এপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে। [এপয়েন্টমেন্ট-এর এই লিংক প্রতি বৃহস্পতিবার খোলা হয় এবং খোলার সময় আগেই সামাজিক মাধ্যমে জানিয়ে দেয়া হয়।]
  • সঠিক OID number এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করার পর উপরের লিংক থেকে এপয়েন্টমেন্টের অনুরোধ প্রেরণ করতে হবে। তথ্যের সঠিকতা যাচাইয়ের পর ফিরতি ইমেইলে ৭২ ঘন্টার মধ্যে এপয়েন্টমেন্ট নিশ্চিত করা হবে।
  • OID number পেতে অনলাইনে https://www.epassport.gov.bd/onboarding যেতে হবে।
  • জরুরি এপয়েন্টমেন্ট এর জন্য বিকল্প অনলাইন লিংক
  • https://docs.google.com/forms/d/1QZ aqFhPqt6wrLZXHddZrQerC25w AA1Vd CaYoalZfo/viewform-তে তথ্য প্রদান করলে এপয়েন্টমেন্টের তারিখ প্রদান করা হবে।

নবজাতকের প্রথম পাসপোর্ট এর ক্ষেত্রে কোনো এপয়েন্টমেন্ট লাগবেনা।

Bangladeshi children born in Italy,

  • ইতালিতে জন্মগ্রহণকারী বাংলাদেশি শিশুদের নতুন মেশিন রিডেবল পাসপোর্ট
  • আবেদনের জন্য নিম্নবর্ণিত নিয়ম অনুসরণ করতে হবেঃ
  • অনলাইনে (http://www.passport.gov.bd/Application-1.aspx) এই লিংকে গিয়ে নতুন মেশিন রিডেবল পাসপোর্ট এর ফরম পূরণ করতে হবে (বারকোড সম্বলিত ৪ পাতার ফরম)
  • পূরণকৃত ফরমের সাথে নিম্নলিখিত ডকুমেন্টস কনস্যুলেটের কাউন্টারে দাখিল করতে হবেঃ
  • কনস্যুলেট হতে ইস্যুকৃত অথবা বাংলাদেশের ইউনিয়ন/পৌরসভা/ সিটি কর্পোরেশন হতে ইস্যুকৃত শিশুর জন্মনিবন্ধন সনদ (জন্মস্থান অবশ্যই ইতালিতে হতে হবে)
  • ইতালির স্থানীয় কর্তৃপক্ষ (Comune) কর্তৃক ইস্যুকৃত শিশুর ইতালিয়ান জন্মনিবন্ধন সনদ
  • পিতা ও মাতার পাসপোর্টের ফটোকপি (২ ও ৩ নং পৃষ্ঠার)

সাম্প্রতিক সময়ে তোলা শিশুর পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ডে মুখমন্ডল সোজা রেখে দুই কান সমানভাবে দেখা যায় এমন স্পষ্ট ছবি)

পিতা ও মাতার এক কপি করে পাসপোর্ট সাইজের রঙিন ছবি

  • ৩. কনস্যুলেটে নতুন পাসপোর্টের আবেদন জমা দেওয়ার জন্য নিম্নলিখিত লিংক থেকে এপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে-

https://passport.bcgmilan.it/