Bonus

Carta Dedicata a Te 2026/2027: পরিবার প্রতি ৫০০ ইউরো, কীভাবে পাবেন

Views by source:
  • WhatsApp 12
  • Facebook 1
  • poasbd.it 1
  • Direct 1
📢 এই ধরনের খবর সবার আগে পেতে আমাদের WhatsApp চ্যানেলে যোগ দিন / Segui il nostro canale WhatsApp চ্যানেলে যোগ দিন →

ইতালিতে বসবাসকারী নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য আবারও চালু হয়েছে Carta Dedicata a Te 2026/2027। এই সরকারি সহায়তার মাধ্যমে ২০২৬ সালে ৫০০ ইউরো এবং ২০২৭ সালে আরও ৫০০ ইউরো পাওয়ার সুযোগ রয়েছে।

💶 কত টাকা দেওয়া হবে?

  • ২০২৬ সালে: ৫০০ ইউরো।
  • ২০২৭ সালে: আরও ৫০০ ইউরো।
  • মোট: ১,০০০ ইউরো (দুই বছরে)।

টাকা Poste Italiane-এর প্রিপেইড কার্ডে জমা হবে।

কারা পেতে পারেন?

  • ইতালিতে বসবাসকারী পরিবার।
  • ISEE সর্বোচ্চ ১৫,০০০ ইউরো।
  • পরিবারের অন্তত ৩ জন সদস্য থাকতে হবে।
  • সরকারি নিয়ম অনুযায়ী অগ্রাধিকার ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে।
  • অন্য কিছু সরকারি আর্থিক সহায়তা, যেমন Assegno di Inclusione বা NASpI গ্রহণকারী পরিবার বাদ পড়তে পারে।

কীভাবে আবেদন করবেন?

এই সুবিধার জন্য আলাদা আবেদন করতে হয় না। INPS ও Comune স্বয়ংক্রিয় ভাবে যোগ্য পরিবার নির্বাচন করবে। প্রত্যেক Comune পর্যায়ক্রমে চূড়ান্ত সুবিধাভোগীদের তালিকা প্রকাশ করবে।

📍 আপনার এলাকার Comune-এর সঙ্গে যোগাযোগ করুন এবং তালিকায় আপনার ISEE Protocol Number আছে কি না যাচাই করুন।

📅 গুরুত্বপূর্ণ তারিখ

  • ৪ নভেম্বর ২০২৬ থেকে প্রথম ৫০০ ইউরো দেবে।
  • ১৬ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে প্রথমবার কার্ড ব্যবহার করতে হবে।
  • এপ্রিল ২০২৭ থেকে দ্বিতীয় ৫০০ ইউরো দেয়ার কথা।

আরও তথ্য ও সরকারি আপডেটের জন্য: INPS এবং আপনার Comune-এর ওয়েবসাইট দেখুন।

🌐 POASBD.it – ইতালিতে বসবাসকারী বাংলাদেশিদের জন্য সরকারি বোনাস, ISEE, CAF ও সামাজিক সহায়তার খবর বাংলায়।

 

Share this content: